গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিনের হত্যায় জড়িতদের গ্রেফতার দ্রুত বিচারের মাধ্যমে ঘাতকদের ফাঁসি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা।
তুহিন হত্যা
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামি মো. আরমান হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নীলফামারীর ডোমারে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ মানববন্ধনে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয়।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরে সাংবাদিকরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন।
গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি পালন করছেন সাংবাদিকরা। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাজুড়ে সুনামগঞ্জ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
গাজীপুর চান্দিনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান প্রিজনভ্যানের ভেতরে থাকা অবস্থায় ধূমপান করছিলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।